শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সাউথের পছন্দের যুদ্ধবিমান হিসেবে উঠে এলো পাকিস্তানের জেএফ–১৭ থান্ডার, কী আছে এতে?

সামা টিভি প্রতিবেদন: গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। শীর্ষস্থানীয় এক মার্কিন সাময়িকী এই যুদ্ধবিমানটিকে কম খরচে অত্যন্ত সক্ষম একটি আধুনিক বিমান হিসেবে প্রশংসা করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, একই শ্রেণির অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় জেএফ-১৭-এর দাম প্রায় এক-তৃতীয়াংশ কম। তবুও এর পারফরম্যান্স খুবই চমকপ্রদ। সাময়িকীটি উল্লেখ করেছে, অনেক বিমান শুধু এয়ার শোতেই দেখা যায়, কিন্তু জেএফ-১৭ বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জেএফ-১৭ থান্ডার আধুনিক রুশ ও পশ্চিমা প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যা এর যুদ্ধক্ষমতার স্পষ্ট প্রমাণ। একই সঙ্গে উল্লেখ করা হয়, বৈশ্বিক অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর জায়গা ধীরে ধীরে দখল করছে পাকিস্তান ও তুরস্ক।

হালকা ওজনের, কম খরচের, এক ইঞ্জিনবিশিষ্ট এই মাল্টি-রোল ফাইটার জেটটি প্রদর্শনীর মাধ্যমে নয়, বরং বাস্তব যুদ্ধের মাধ্যমে নিজের সুনাম অর্জন করেছে বলে প্রতিবেদনে বলা হয়। পাকিস্তান-ভারত সংঘাতের সময় জেএফ-১৭ ভারতের রুশ ও পশ্চিমা উৎসের উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে—এমন দাবির মাধ্যমে এর যুদ্ধক্ষেত্রের বিশ্বাসযোগ্যতা আরও জোরালো হয়েছে।

সাময়িকীটি আরও জানায়, মাঝারি মানের অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর আধিপত্য কমছে। এই শূন্যস্থান এখন পূরণ করছে তুরস্ক, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। বিশেষ করে পাকিস্তান গ্লোবাল সাউথের জন্য সাশ্রয়ী ও যুদ্ধপরীক্ষিত সামরিক প্রযুক্তি সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কেন্দ্রে পরিণত হচ্ছে।

প্রতিবেদনের উপসংহারে বলা হয়, জেএফ-১৭ থান্ডারের মতো প্ল্যাটফর্মগুলোর সাফল্য বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—যেখানে অতিমূল্যবান পশ্চিমা বিকল্পের বদলে কম খরচের, কার্যকর ও পরীক্ষিত সিস্টেমই বেশি গুরুত্ব পাচ্ছে। অনুবাদ: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়