শিরোনাম
◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এরপরেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নতুন নথি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জন্য নতুন অস্বস্তি তৈরি করেছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এসব ফাইল এমন সময়ে প্রকাশিত হলো যখন এপস্টেইন মামলার তদন্তে সমন উপেক্ষা করায় ক্লিনটন দম্পতির বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি সভায় আদালত অবমাননার ভোটের প্রস্তুতি চলছে।  

গত শুক্রবার প্রকাশিত ফাইলে বিল ক্লিনটনের কর্মীদের সঙ্গে এপস্টেইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ মিলেছে। এসব নথিতে কিছু কুরুচিপূর্ণ ই-মেইল বিনিময়ও রয়েছে। 

বিবিসি বলছেন, ক্ষমতাসীন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ এই সপ্তাহেই ক্লিনটন দম্পতিকে কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত করতে ভোট দিতে পারে। এর আগে হাউজ ওভারসাইট কমিটির রিপাবলিকান এবং কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।  

গত ডিসেম্বরে প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটনের ছবি এবং জনৈক ভুক্তভোগীর সঙ্গে তাকে উষ্ণ প্রস্রবণে (হট টাব) দেখা যায়।

তবে এবার প্রকাশিত নথি অনুযায়ী, ২০০১-২০০৪ সালের মধ্যবর্তী সময়ে বিল ক্লিনটন অন্তত ১৬বার এপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। 

নথিতে আরও দেখা যায়, ম্যাক্সওয়েল এবং ক্লিনটনের কর্মীদের মধ্যে ভ্রমণ, ডিনার এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিষয়ে নিয়মিত যোগাযোগ ছিল। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়