শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরী প্রশিক্ষণার্থীর সঙ্গে যৌন সম্পর্ক, বরখাস্ত দুই ব্রিটিশ সেনা

উত্তর ইয়র্কশায়ারের ক্যাটারিক ইনফ্যান্ট্রি ট্রেনিং সেন্টারে কর্মরত দুই ব্রিটিশ সেনা প্রশিক্ষক ১৭ বছর বয়সী এক নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং সেনাবাহিনী থেকে বরখাস্ত হয়েছেন।

আদালতে প্রমাণিত হয়, ল্যান্স সার্জেন্ট অ্যান্টনি পিউ (৩৬) ও সার্জেন্ট কনার ফোরগান (৩২) ওই প্রশিক্ষণার্থীর সঙ্গে আলাদা আলাদা সময়ে সম্পর্ক গড়ে তোলেন এবং পরস্পরের কাছে তা নিয়ে গর্বও করেন। যদিও তারা প্রথমে এ অভিযোগ অস্বীকার করেছিলেন, পরে বিচারে দোষী সাব্যস্ত হন।

রায় অনুযায়ী, পিউকে ২০ মাস এবং ফোরগানকে ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দুজনকেই সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে এবং আগামী ১০ বছরের জন্য যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুনানিতে আইনজীবীরা জানান, অভিযুক্তরা অপরাধ সংঘটনে পরিকল্পনার প্রমাণ রেখেছেন এবং তারা এমন একটি অবস্থানে ছিলেন যেখানে প্রশিক্ষণার্থীর ওপর তাদের কর্তৃত্ব ও প্রভাব ছিল।

আদালতে আরও জানানো হয়, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীকে নিয়ে অবমাননাকর ও অবমূল্যায়নমূলক বার্তা আদান-প্রদান করেছিলেন।

রায়ে বিচারক মন্তব্য করেন, ভুক্তভোগী ছিলেন মাত্র ১৭ বছরের কিশোরী এবং তার সঙ্গে আচরণ ছিল লজ্জাজনক, অশালীন ও নারীবিদ্বেষী। এই অপরাধকে গুরুতর আস্থাভঙ্গ হিসেবেও উল্লেখ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সেনাবাহিনীতে প্রশিক্ষণ পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্র: ইয়াহু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়