শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ল পুকুরে

গত বছরের নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এবার সেটি পড়েছে পুকুরে। খবর ইন্ডিয়া টুডের

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের প্রয়াগরাজে দেশটির বিমানবাহিনীর একটি মাইক্রোলাইট বিমান নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা দুজন পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনা চলতি প্রশিক্ষণ অভিযানের সময় ঘটেছে। কারও হতাহতের খবর নেই এবং জমিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্র ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। কিছু অংশে তখনও আগুন জ্বলছে। অন্য একটি ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হতে দেখা গেছে।

ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে। তবে বারবার এমন বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির বিমানবাহিনীর মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছরের নভেম্বর মাসে চেন্নাইয়ে একটি পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। মার্চে হরিয়ানা রাজ্যে একটি জাগুয়ার বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল। তবে উভয় ক্ষেত্রেই পাইলটরা নিরাপদে ইজেকশন দিয়েছিলেন। কিন্তু দুবাইতে হওয়া বিমান দুর্ঘটনায় পাইলট মারা গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়