শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৫২ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভকারীদের আত্মসমর্পণে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে ইরান সরকার

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে এ খবর।

যারা প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন জাতীয় পুলিশের প্রধান আহমাদ-রেজা।

ইরানের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ পরে দাঙ্গায় রূপ নেয়। এতে বিদেশি শক্তির উসকানি ছিল। সরকারি হিসেবে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি হতাহতের কথা বলছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়