শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হিয়ে পড়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক প্রাণঘতী দাবানল ছড়িয়ে পড়তে থাকা দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন।

চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বাযোবিও অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ হাজার মানুষকে।

উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় ২৫০ টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দুযোর্গ মোকাবেলা কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পুড়ে যাওয়া গাড়ির ছবি দেখা গেছে। সম্প্রতি কয়েকবছরে চিলি দফায় দফায় ধ্বংসাত্মক দাবানল দেখছে। দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতিতে দাবানল আরও বেড়ে যাচ্ছে।

চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, দমকলকর্মীরা রোববার দেশজুড়ে মোট ২৪ টি স্থানে আগুন নেভাতে লড়ছে। এর মধ্যে নুবল এবং বায়োবিওতেই সবেচেয়ে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

দেশটির প্রেসিডেন্ট বোরিক এক্সে এক পোস্টে বলেছেন, “জ্বলতে থাকা মারাত্মক দাবানলের আলোকে আমি মহাবিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।”

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দুটি অঞ্চলে এ পর্যন্ত আগুনের গ্রাসে চলে গেছে ২০ হাজার হেক্টর জমি।

কনসেপসিওন শহরের উত্তের দুটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুটি শহর মিলে বাস করে ৬০ হাজার মানুষ। গরম আকহাওয়ায় দমকা বাতাসের কারণে আগুন আরও বাড়ছে।

এতে মানুষের বাড়িঘর আগুনের গ্রাসে চলে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে এবং দমকলকর্মীদেরকেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

চিলির বেশিভাগ জায়গাতেই গরমের সতর্কতা জারি রয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো এবং বায়োবিও-তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়