শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সরকারের শেষ সময় ঘনিয়ে এসেছে: জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো দেখছেন তারা।

তিনি বলেন, “যখন একটি সরকার শুধু সহিংসতা দিয়ে ক্ষমতা ধরে রাখে, তখন আসলে এর কার্যকারিতা শেষ। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।’

এদিকে ইরানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রদূতকে তলব করে বিক্ষোভে দমন পীড়নের তীব্র নিন্দা জানানো হয়েছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান সরকার নীরবে হত্যা ও দমন চালানোর জন্যই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।

ইরানে বিক্ষোভ শুরু হয় দুই সপ্তাহেরও বেশি আগে, ২৮ ডিসেম্বর।

তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের মূল্য ব্যাপক পড়ে যাওয়ায় তেহরানের দোকানিরা রাস্তায় নেমে আসলে বিক্ষোভের সূচনা হয়।

এই বিক্ষোভ ইতোমধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে।

ইরান ইন্টারন্যাশনালের বরাতে জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে এসব সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, গত মাসে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৪৬ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করতে পেরেছে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়