শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:১৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জোহরান মামদানি

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

তিনি এ ঘটনাকে যুদ্ধের সমতুল্য একটি পদক্ষেপ হিসেবেও আখ্যা দিয়েছেন।

নববর্ষের প্রথম দিনে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া জোহরান মামদানি এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, এটি শুধু আন্তর্জাতিক আইনই নয়, দেশীয় আইনও লঙ্ঘন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের মেয়র বলেন, নগ্নভাবে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল সেই দেশের জনগণের ওপর প্রভাব ফেলে না, বরং এর প্রভাব নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান অভিবাসী এ ধরনের পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়