শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন: ১ ডলারে ১৪২০০০০ ইরানি রিয়াল

মুদ্রার রেকর্ড দরপতন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চল। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান স্মরণকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও দোকানিরা সোমবার দোকানপাট বন্ধ রেখে রাজপথে নেমে আসেন। বিগত কয়েক দিন ধরেই ইরানি রিয়ালের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ২০ হাজার রিয়ালে। মুদ্রার এই নজিরবিহীন অবমূল্যায়নের ফলে দেশটিতে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তেহরানের সা’দি স্ট্রিট এবং ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজারের নিকটবর্তী শুশ এলাকায় শত শত মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় দোকান বন্ধ করে দেন এবং অন্যদেরও এ প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিক্ষোভকারীদের সরকারবিরোধী বিভিন্ন সেøাগান দিতে শোনা গেছে। সরকারি পরিসংখ্যানেও ইরানের অর্থনৈতিক সংকটের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। ডিসেম্বরে দেশটিতে মুদ্রাস্ফীতির হার গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ ছাড়িয়েছে। যেখানে খাদ্যপণ্যের দামই বেড়েছে প্রায় ৭২ শতাংশ। সূত্র : এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়