শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রীর গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী (অন্তর্বর্তী) সুশীলা কার্কি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, 'বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার এবং জনগণের পক্ষ থেকে আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'বেগম জিয়া আজীবন জনসেবার এক উত্তরাধিকার রেখে গেছেন, তার স্থায়ী নেতৃত্ব দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে, নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক!'

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়