শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে বিগ টিকেট লটারিতে বড় অঙ্ক জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি প্রবাসী আবুধাবির জনপ্রিয় বিগ টিকেট লটারিতে বড় অংকের সান্ত্বনা পুরস্কার জিতে নিয়েছেন। সিরিজ ২৮১-এর ড্রতে তারা প্রত্যেকে এক লাখ দিরহাম করে পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল অর্থ জয়ের খবরে দুই প্রবাসীর পরিবারেই এখন বইছে আনন্দের বন্যা।

আবুধাবিতে বসবাসকারী প্রবাসী আমরু মিয়া ১৯৯৮৭৩ নম্বর টিকেট কিনে এক লাখ দিরহামের মালিক হয়েছেন। লটারি জয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত আমরু জানান, তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না যে এত বড় অংকের পুরস্কার জিতেছেন।

অন্যদিকে, আজমানে বসবাসরত আরেক বাংলাদেশি মোহাম্মদ আরিফুল ৩১৭৪৯১ নম্বর টিকেট দিয়ে সমান অংকের অর্থ জিতে নিয়েছেন। তবে এই বিশাল অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে তারা এখনো কোনো চূড়ান্ত পরিকল্পনা করেননি।

বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি তাদের পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন লটারির মূল আকর্ষণ হিসেবে থাকছে ৩ কোটি দিরহামের বিশাল জ্যাকপট। এছাড়া ড্রতে আরও পাঁচজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন। আগ্রহী প্রবাসীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে এই লটারির টিকেট সংগ্রহ করতে পারবেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়