শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

গত নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ২৭ বছর তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলাটি চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, ফলে আর কোনো আপলি করা যাবে না।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। নির্বাচনের ফল মানতে অস্বীকারের পাশাপাশি ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনা ও ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়। 

বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশের জেল সেলে তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তাকে শনিবার থেকে আটক রাখা হয়েছে। 

রায়ে বলা হয়, বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কমপ্লেক্সেই রাখা হবে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বা সামরিক কারাগারে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বলসোনারোর আইনজীবীরা গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন করেছিলেন। তবে তা নাকচ করে দেন বিচারপতি মোরায়েস। কারণ হিসেবে তিনি অ্যাঙ্কেল ব্রেসলেট ভাঙার চেষ্টার কথা উল্লেখ করেন। বিচারক এটাকে বলসোনারোর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।

তবে বিচারপতি মোরেস বলসোনারোকে পূর্ণকালীন চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। এর আগে তার চিকিৎসা দল জানিয়েছিল, তিনি স্বাস্থ্যের অবনতি ভুগছেন এবং নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।

বিচার চলাকালে চলমান ফৌজদারি মামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা লঙ্ঘনের দায়ে তাকে তখন গৃহবন্দি করা হয় এবং যাতে পালাতে না পারেন সেজন্য পায়ে অ্যাঙ্কল ব্রেসলেট পরানো হয়। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়