শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান

আন্তর্জা‌তিক ডেস্ক : জাতিসংঘের এ প্রস্তাবকে গাজায় অন্তর্বর্তীকালীন শাসন কর্তৃপক্ষের বৈধতা এবং গাজায় সেনা পাঠাতে চাওয়া দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ এবং উপত্যকাটিতে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন সংক্রান্ত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে অ্যামেরিকার একটি প্রস্তাব সোমবার গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ইসরায়েল ও গাজার নিয়ন্ত্রক দল হামাস গত মাসে উপত্যকা নিয়ে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপের বিষয়ে সম্মত হয়েছে। এ ধাপে গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ‍মুক্তির কথা বলা হয়।

এমন বাস্তবতায় জাতিসংঘের এ প্রস্তাবকে গাজায় অন্তর্বর্তীকালীন শাসন কর্তৃপক্ষের বৈধতা এবং গাজায় সেনা পাঠাতে চাওয়া দেশগুলোকে পুনরায় আশ্বস্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে।

রয়টার্স জানায়, প্রস্তাবের বার্তায় বলা হয়, গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুজ্জীবনের সম্ভাব্য দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসে অংশ নিতে পারবে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনুমোদন দেওয়া হয়েছে, যেটি উপত্যকায় অস্ত্র ব্যবহার বন্ধ ও সামরিক অবকাঠামোগত ধ্বংসসহ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

হামাসের প্রতিক্রিয়া

জাতিসংঘ গৃহীত প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন অনুমোদনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে সশস্ত্র সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অস্ত্র ছাড়বে না। কারণ ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই ন্যায্য প্রতিরোধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়