শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ৫৪ দম্পতির গণবিবাহের আয়োজন করছে আরব আমিরাত

যুদ্ধবিধ্বস্ত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা করতে গণবিবাহ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২ ডিসেম্বর আমিরাতের জাতীয় দিবসে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। 

নতুন এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘দ্য ড্রেস অব জয়’ বা ‘আনন্দের পোশাক’। ১৬ নভেম্বর আমিরাত সরকারের এক বিবৃতিতে বলা হয়, জাতীয় দিবসে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ের আয়োজন করা হবে। বিয়ে সম্পর্কিত সব ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্ব নেবে আমিরাত সরকার।

রবিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘ড্রেস অব জয়’ কর্মসূচির নিবন্ধন। তবে এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে–

১) আগ্রহী নারী-পুরুষকে কমপক্ষে ২৭ বছর বয়সী, অবিবাহিত এবং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযোগী হতে হবে।

২) তাদের অবশ্যই ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) গাজার সরকারি দপ্তরের কোনো কর্মী আবেদন করতে পারবেন না। দরিদ্র পরিবার কিংবা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪) আবেদনকারীদের অপারেশন আল ফারিস আল শাম–৩ বা অপারেশন গ্যালান্ত নাইট–৩ এর নির্দেশনা মানতে হবে। যুদ্ধ শুরুর এক মাস পর, ২০২৩ সালের নভেম্বরে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং বিতরণের জন্য এ প্রকল্প চালু করেছিল আমিরাত।

৫) বাছাইকৃত প্রার্থীদের গণবিবাহের উদ্যোগ সংশ্লিষ্ট দাপ্তরিক ও গণমাধ্যম–সংক্রান্ত সব কাজে উপস্থিত থাকতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

নিবন্ধন চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষকে নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাত সরকার।

সূত্র: খালিজ টাইমস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়