শিরোনাম
◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত ◈ ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ◈ বিশ্বকা‌পে মারা‌দোনা‌কে নি‌য়ে এক প্রজন্মের হৃদয়ভাঙার গল্প! ◈ চার দিন শূন্যরেখায় আটকে থাকার পর ১২ জনকে ফেরত নিল ভারত ◈ ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় যে নতুন নির্দেশনা দিয়েছে আইভ্যাক ◈ সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হচ্ছে! ◈ এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসে একাধিক ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

শেষ ভাগে আছে চৈত্র মাস, আসছে বৈশাখ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর স্বরূপ দেখেছে মানুষ। এদিকে চলতি এপ্রিলজুড়ে আবহাওয়া কেমন যাবে, তার সম্ভাব্য প্রতিবেদন প্রকাশ করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

গতকাল বুধবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস জানাতে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি শিলাসহ বৃষ্টি হতে পারে। তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দুই থেকে চারটি মৃদু ও দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত গত মার্চ মাসের আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, মার্চে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সিলেটে সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত ১৩ মার্চ। আর গত ২৭ মার্চ যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়