শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব জেলায় তাপমাত্রা নামবে ৮ ডিগ্রিতে

আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এরইমধ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।

 ফেসবুকে দেয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, শুক্রবার সকাল থেকে শৈত্যপ্রবাহের বিস্তার হতে পারে। সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলায় তাপমাত্র ৮ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
 
দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ পলাশ।
 
তবে আগামীকালের পর থেকে আবারও দেশের ওপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।  
 
আবহাওয়ার আরও খবর
 
এছাড়া বৃহস্পতিবার রাতে দেশের বেশিরভাগ জেলা কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি লিখেছেন, রাতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের এবং সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়