শিরোনাম
◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৮:৪০ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মঞ্চে শাহরুখ, সালমান ও মোদি

ভারতে সাম্প্রতিক সময়ে আলোচনায় রজত শর্মা নামের এক বিশিষ্ট সাংবাদিকের মেয়ে দিশার বিয়ের অনুষ্ঠান। কারণ, সেখানে ক্ষমতাসীন দলের প্রধানরাও যেমন উপস্থিত ছিলেন, তেমন বিনোদন অঙ্গনের বড় তারকাদেরও উপস্থিতি ছিল। যার মাধ্যমে বিনোদন ও রাজনীতি অঙ্গনের ব্যক্তিত্ত্বদের উপস্থিতি এক বিরল মিলনমেলায় পরিণত হয়; একই ছাদের নিচে দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খান, সালমান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, দক্ষিণ ভারতীয় রীতি মেনে তামিলনাড়ুর আইনজীবী সুদর্শন এম জে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিশা। এই বিয়ের মূল আকর্ষণ ছিল এর রাজকীয় অতিথি তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতির পাশাপাশি বলিউডের দুই মহাতারকা শাহরুখ ও সালমানের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে। 

এদিকে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শাহরুখ খানের উপস্থিতি ঘিরে আমন্ত্রিতদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। নিজের ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন কিং খান। অন্যদিকে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। দীর্ঘদিন পর এক ফ্রেমে দুই খানকে দেখে ভক্তদের মাঝে ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত হতে দেখা যায় নরেন্দ্র মোদিকেও।

ভারতের বিনোদন অঙ্গনে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দুই খানই। শাহরুখ খানকে সামনে দেখা যাবে ‘কিং’ সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। অন্যদিকে, সালমান খান ব্যস্ত রয়েছেন অপূর্ব লখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়