শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৩৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে হাত দিয়ে সমালোচনার মুখে শাকিব

শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান ও তাসনিয়া ফারিণসহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

ভিডিওতে দেখা যায় তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। এ সময় ফারিণকে কয়েকবার হাত সরানোর চেষ্টা করতে দেখা গেলেও তিনি তা সরাতে পারেননি। আর এই মুহূর্ত নিয়েই তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া ও নানা ব্যাখ্যা।

শুধু এটিই নয় ওই একই আয়োজনে ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরেও চাপ দিতে দেখা যায় এই নায়ককে। এই ঘটনা নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই সুপারস্টার।

সামাজিক মাধ্যমে এসব বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে অস্বস্তিকর হিসেবে দেখছেন আবার কেউ এটিকে স্বাভাবিক বা মজার মুহূর্ত হিসেবেও ব্যাখ্যা করছেন। শাকিব ছেড়ে দেওয়ার লোক নন এমন মন্তব্যও চোখে পড়েছে নেটিজেনদের মধ্যে এবং এর সঙ্গে চলছে হাস্যরস আর সমালোচনার মিশ্র স্রোত।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান রাশেদ মামুন অপু ইন্তেখাব দিনার ডা. এজাজ শরীফ সিরাজ প্রমুখ। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়