শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন শামীম, আবেগঘন অমি

মনিরুল ইসলাম: দীর্ঘদিন পর আরেফিনের ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে। কাবিলা-পাশাদের সঙ্গে তার পুরোনো রসায়ন কোন দিকে মোড় নেবে-তা দেখার অপেক্ষায় দর্শকরা।

দীর্ঘদিন পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। ‘আরেফিন’ চরিত্রে তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। নতুন জল্পনা - কল্পনা। আসন্ন  ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব, যেখানে আবারও দেখা যাবে পুরোনো গ্যাংয়ের এই প্রিয় সদস্যকে। আর এই নিয়েই  কৌতুহল দর্শকদের মাঝে। 

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ স্পেশাল হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এতে থাকছে নতুন ৮টি পর্ব (৭৩–৮০), যা এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’র অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন-এই পাঁচ বন্ধুকে অনেকদিন পর একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে।

তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে তার অন্য কোনো কাজ আসছে না। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।

 আরেফিন চরিত্রে অভিনয়কারী অভিনেতা শামীম হাসান সরকার বলেন, দীর্ঘ  ৫ বছর পর ফিরে ভালোই লাগছে। কথা দিচ্ছি আর ছেড়ে যাবো না। আসলে আমাদের  ব্যাচেলর পয়েন্ট টিমটি চমৎকার।  সকলের মাঝে বুঝাপড়া ভালো। ফিরলাম দেখি দর্শকরা কি ভাবে নেন। তবে সাড়া পাচ্ছি।

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আজ একটি বিশেষ জায়গা তৈরি করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদের আনন্দ বাড়াতে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলমের পাশাপাশি আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও পরিচিত মুখ থাকছেন নতুন পর্বগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়