শিরোনাম
◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার ◈ আকাশে আগুনের গোলা, উড্ডয়নের পরপরই যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান যেভাবে বিধ্বস্ত হয়, নিহত ৮ ◈ নিষেধাজ্ঞা উড়িয়ে মদ নিয়ে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক! ‘নিনজা টেকনিকে’ অবাক দুনিয়া ◈ পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার ভিডিও ভাইরাল, সমালোচনার মুখে কাজ বন্ধ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ক‌্যা‌মেরন গ্রিণ‌কে স‌রি‌য়ে নি‌লো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদককাণ্ডের খবরে আইনি ব্যবস্থা নিলেন মেহজাবীন

সম্প্রতি বিমানবন্দর সংশ্লিষ্ট একটি ঘটনার জেরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মানহানিকর প্রচার চালানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। বিষয়টিকে ভিত্তিহীন উল্লেখ এক ফেসবুক স্ট্যাটাসে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীন লেখেন, মাদক সংক্রান্ত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজ আটকানো হয়নি বলেও স্পষ্ট করেন। এমনকি বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদও করেননি বলে দাবি তার।

অভিযোগে বলা অবৈধ কিছু তার লাগেজে পাওয়া গেছে, এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দেন মেহজাবীন। প্রশ্ন তোলেন, এ সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ কি কেউ দেখাতে পেরেছে? তার দাবি, একটি প্রমাণও উপস্থাপন করা হয়নি।
 
ক্লিকবেইটের উদ্দেশ্যে মেহজাবীনের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সব অভিযোগ অমূলক দাবি করে পুনরায় স্পষ্ট করেন এই অপ্রীতিকর ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টিকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেছেন।
  
গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীন চৌধুরীর লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেছে। এমন অভিযোগে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দাবি করা হয়, ওই সময় তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগে আরও বলা হয়, লাগেজে মদ পাওয়ার পরও বিষয়টি প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়