শিরোনাম
◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে কাজী মারুফের বাসায় তারকামেলা: অমিত হাসান-শাবনূরের নাচের ভিডিও ভাইরাল

ছেলে আইজানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে শাবনূর বেশ ফুরফুরে মেজাজেই আছেন। ঘুরে-ফিরে বেড়াচ্ছেন, দেখা করছেন সেখানে থাকা পুরোনো সাথীদের সঙ্গে। যেমন কদিন আগেই তাকে দেখা গেল মৌসুমীর সঙ্গে। এবার দেখা গেল, অমিত হাসান, কাজী মারুফ, মাহিয়া মাহিদের সঙ্গে।

সামাজিকযোগাযোগ মাধ্যমে কাজী মারুফ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে  গান বাজছে- একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও... সেই গানের সঙ্গে নাচছেন অমিত হাসান ও শাবনূর। আয়োজনের অংশবিশেষ নিজের সোশ্যাল হ্যান্ডলে লাইভও করেছেন কাজী মারুফ।

রোববার (১৯ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের বাসায় একটি ঘরোয়া আয়োজন ছিল এটি। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়। একটি গানে অমিত হাসানের সঙ্গে দ্বৈতভাবে গেয়ে শোনান। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফের সঙ্গে আড্ডা দিয়েছেন। এ ছাড়া মামুন ইমন, রেসিসহ আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তার। একসঙ্গে সময় কাটাচ্ছেন, পুরনো দিনের গল্প করছেন, স্মৃতিচারণায় মেতেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়