শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:১৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খারুল বাসার কে নিয়ে কেয়া পায়েলের পোস্ট: ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই’

ছোট পর্দায় রোমান্টিক রসায়নের জন্য দর্শকদের কাছে বেশ পরিচিত নাম কেয়া পায়েল ও খায়রুল বাসার। একের পর এক নাটকে তাদের সাবলীল অভিনয় ও অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই প্রশংসা কুড়িয়েছে। তবে এবার দর্শকের কৌতূহল নাটকের পর্দা ছাড়িয়ে পৌঁছেছে বাস্তব জীবনেও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়া পায়েলের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। ছবিতে দুজনকেই দেখা যায় হাসিখুশি ও স্বাচ্ছন্দ্যপূর্ণ মেজাজে। তবে ছবির চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে এর ক্যাপশন। কেয়া পায়েল সেখানে লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’ এই একটি লাইনেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল।

ভক্তদের একাংশ মনে করছেন, এটি হয়ত কোনো আসন্ন নাটকের সংলাপ বা প্রচারণার অংশ। আবার অনেকেই ধারণা করছেন, এর আড়ালে থাকতে পারে বাস্তব জীবনের কোনো বিশেষ বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভক্তদের নানা মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি।

বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি।

নাটকটির গল্প, নির্মাণ ও এই তারকা জুটির অনস্ক্রিন পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। ফলে বাস্তব জীবনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও রহস্যময় ক্যাপশন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়