শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং সেটে আরিয়ানের কড়া শাসন, বিরক্ত হতেন ববি দেওল

'ব্যাডস অব বলিউড' সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের। ২০২৫ সালে মুক্তি পাওয়ার আগে থেকেই তার পরিচালনা ক্ষমতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল। তবে প্রথম সিরিজের সাফল্যের পর সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়ে যায়।

প্রথম সিরিজ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখনো চলছে চর্চা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এ সিরিজের মাধ্যমে আরিয়ান নিজের মেধার স্বাক্ষর রাখলেও শুটিং সেটে তার কড়া শাসন ও ‘পারফেকশনিস্ট’ মনোভাব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী গৌতমী কাপুর। সম্প্রতি মুম্বাইয়ে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান খানের পরিচালনা এবং জ্যেষ্ঠ অভিনেতা ববি দেওলের বিরক্ত হওয়ার নেপথ্য কারণ শেয়ার করে নেন অভিনেত্রী।

গৌতমী কাপুর বলেন, সিরিজের স্ক্রিপ্ট রিডিং সেশনের দিন তিনি প্রথম আরিয়ানকে দেখেন। সেখানে প্রায় ২৫ জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন। এত সব সিনিয়র শিল্পীর মাঝে একজন তরুণ পরিচালক কীভাবে কাজ সামলাবেন, তা নিয়ে অনেকের কৌতূহল ছিল। 

অভিনেত্রী বলেন, কিন্তু আরিয়ান কথা বলা শুরু করতেই সবাই অবাক হয়ে যান। প্রতিটি চরিত্র নিয়ে আরিয়ানের স্বচ্ছ ধারণা দেখে মুগ্ধ হন তিনি। যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছে এবং পরিচালনা করছে, এই বয়সেই তার এমন পরিপক্কতা সত্যিই অবিশ্বাস্য বলে জানান গৌতমী কাপুর।

তিনি বলেন, আরিয়ান খান কাজে এতটাই খুঁতখুঁতে যে, মনের মতো শট না হওয়া পর্যন্ত তিনি ছাড় দিতেন না। একেকটি শটের জন্য ১০ থেকে ১৫ বার পর্যন্ত রিটেক নিতে হতো। এ তালিকায় ছিলেন অভিজ্ঞ অভিনেতা ববি দেওলও। 

অভিনেত্রী বলেন, ববি দেওল সেটে অত্যন্ত বিনয়ী ও শান্ত থাকলেও আরিয়ানের এ ‘পারফেকশন’-এর নেশায় তিনি মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলতেন। ১০-১৫ বার রিটেক দিলে যে কারোরই ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। ববি দেওলও মাঝে মাঝে বিরক্ত হতেন, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন বলে জানান গৌতমী কাপুর। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়