শিরোনাম
◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জনের অবসান: দ্বিতীয় সংসার ভাঙার বিষয়ে মুখ খুললেন তাহসান খান

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। গেল বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে এক বছরের মধ্যেই এই সংসার ভাঙনের পথে। খবর কালের কণ্ঠের।

সংবাদমাধ্যমটিকে একান্ত আলাপে তাহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব।’

তাহসান আরও জানিয়েছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে আমাদের বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেখার পর বলতে হচ্ছে, আমরা এখন একসাথে থাকছি না।’

তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকে আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়