শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফাহ সীমান্ত পরিদর্শনে অ্যাঞ্জেলিনা জোলি

গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং মানবিক সহায়তা ও অধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (২ জানুয়ারি) গাজা ও বাইরের বিশ্বের মধ্যকার একমাত্র যাতায়াত পথ এই রাফাহ সীমান্তে গিয়ে তিনি মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে দেখা করেন এবং গাজার ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন। 

শনিবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের এ সফরে জোলি ‘মিসরীয় রেড ক্রিসেন্ট’-এর গুদামগুলো ঘুরে দেখেন। সেখানে গাজার জন্য পাঠানো জরুরি ত্রাণসামগ্রী জমা রাখা হয়েছে। এই সীমান্ত বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, যা গাজায় ত্রাণ প্রবেশে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

হলিউড অভিনেত্রী আল-আরিশ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন, যেখানে গাজা থেকে আসা আহত ফিলিস্তিনিরা চিকিৎসা নিচ্ছেন। সেখানকার চিকিৎসকেরা অনবরত আহত রোগী আসার ফলে চিকিৎসাব্যবস্থার ওপর কতটা প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে জোলিকে জানান।

উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মুজাওয়ার হলিউড অভিনেত্রী জোলিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সংকটময় সময়ে আপনার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ত্রাণবাহী ট্রাকচালক জোলিকে বলছেন, ‘আমরা ভয় পাই না, প্রয়োজনে হাজারবার গাজায় ঢুকব।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তেল আবিব রাফা সীমান্তটি উভয়মুখী চলাচলের জন্য আবার খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

গত ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত খোলার কথা ছিল। কিন্তু ইসরায়েল তখন কেবল ফিলিস্তিনিদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার কথা বলেছিল।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়