শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যাসন্তানের বাবা হলেন নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি এক কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।

নিলয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবরটি ভাগ করে নেন।

ফেসবুকের ভেরিফায়েড পেজে নবজাতককে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সুখবর প্রকাশের পরই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার পোস্টের কমেন্ট বক্স।

ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা নতুন বাবা-মাকে অভিনন্দনে সিক্ত করছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর বিয়ে করেন তাসনুভা তাবাসসুম হৃদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয়, পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়। 

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়