শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০২ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। নির্বাচনী এলাকার মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ও বিভিন্ন এজেন্ট সূত্রে প্রাপ্ত তথ্যে সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম (মিরপুরী) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬,০৭৭ ভোট। 

এছাড়া বিএনপি’র বিদ্রাহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) পেয়েছেন ৬১,০৮৩ ভোট। প্রাথমিক পরিসংখানে দেখা গেছে, বিএনপি’র বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়া জামানত হারাতে বসেছেন। 

ঘোষিত ফলাফলে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিজয় মিছিল করেন বিএনপি সমর্থিত নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়