শিরোনাম
◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৯ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদীপুত্র শামীমকে পরাজিত করে শেষ হাসি হাসলেন সুমন

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১,০৪, ৪১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৫,১৭৩ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪,০৯,২৮৮ জন।

কাউখালি উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩৩টি কেন্দ্রে মোট ৬৫,৫৩৪ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫,০০৩ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১৮,৯৯১ ভোট। এতে কাউখালি থেকে শামীম বিন সাঈদী ৩,৯৮৮ ভোটে এগিয়ে ছিলেন।

ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ৫৬টি কেন্দ্রে মোট ভোটার ১,৪১, ৭৬৪ জন। এখানে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ১৯,৯১০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৯,০১৯ ভোট। ফলে এ উপজেলা থেকেও জামায়াত প্রার্থী ১৯,১০৯ ভোটে এগিয়ে ছিলেন। দুই উপজেলার ধারাবাহিক ফলাফলে জামায়াত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

এ আসনের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত নেছারাবাদ উপজেলার ফলাফল পাল্টে দেয় পুরো নির্বাচনের চিত্র। প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের জয়জয়কারের খবরে ম্লান হয়ে যায় জামায়াত সমর্থকদের আনন্দ।

নেছারাবাদ উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৭৭টি কেন্দ্রে মোট ১,৯৭, ৯৯৯ ভোটারের মধ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ৬৯,৫০০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৭,১৬৩ ভোট। এই উপজেলা থেকেই বিএনপি প্রার্থী ৩২,৪৩৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ হাসি হাসে বিএনপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়