শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই ঘণ্টায় ৫১৯ ভোট পড়ল দারুস সালামের দুই কেন্দ্রে

রাজধানীর দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৫১৯ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত এই ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা।  

দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২নং (৮৬) কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা জালাল বলেন, আমাদের কেন্দ্রে ২৬৯৭ ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৩৫১, মহিলা ১৩৪৬ ভোটার রয়েছে। সকাল ১০টা পর্যন্ত  ৩৩০ ভোট সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৭৯ ও ১৫১ মহিলা ভোট। 

একই বিদ্যালয়ের ৮৫নং কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কসিম উদ্দিন বলেন, আমাদের কেন্দ্রে ২৭১৩ ভোটার রয়েছে। এই কেন্দ্রে ১৮৯ ভোট পড়েছে। সবই মহিলা ভোটার। 

এসময় কেন্দ্র পরিদর্শনে এসে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক (সাজু) বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা ভোট দিতে পারছেন। আইনশৃংখলা বাহিনী শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। ফলাফল যাই হোক মেনে নেবো। 

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়