শিরোনাম
◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা ◈ আসামে ভারতীয় বিমান বাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, নিহত ৫ ◈ মরক্কোর বিপক্ষে ভিনির গোলে হার এড়াল ব্রাজিল ◈ ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, তবে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন? ◈ ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমিয়ে বড় বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসা উচিত: অর্থমন্ত্রী ◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সকাল থেকে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু

মনিরুল ইসলাম :  বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬ ও গণভোট শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৯৫৮ ভোটকেন্দ্রে বিরতিহীন চলবে এই ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। আর এই নির্বাচিত সরকারের দেশ পরিচালনার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপ পার করবে। দেশের মানুষ দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোট দিয়ে জনগণ আগামী পাঁচ বছরের জন্য দেশের কান্ডারি বেছে নেবে। দেশে প্রতিষ্ঠিত হবে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সংসদ নির্বাচন ছাড়াও আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

জুলাই বিপ্লব-পরবর্তী এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বের চোখ এখন বাংলাদেশের দিকে। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংস্থা নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী। বিএনপি-জামায়াতসহ অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোও নিজেদের মতো করে প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে গত কয়েকদিনে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা গেছে তার ধারাবাহিকতায় আজকের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়