শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:২৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবাই যেনো শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কুটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কুটনীতিবিদরা। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথেও আলোচনা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও আশাপ্রকাশ করেন সিইসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়