শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

মহিউদ্দিন রনি ভিডিও বার্তায় বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও ভিনদেশি সব আগ্রাসনমুক্ত একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা-১৮ আসন থেকে স্বতন্ত্র এমপিপ্রার্থী হিসেবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘২৯ তারিখের মধ্যে আমাকে একটি সমর্থক লিস্ট জমা দিতে হবে। ঢাকা-১৮ আসনের এয়ারপোর্ট, উত্তরা, খিলক্ষেত, আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এলাকার মধ্য থেকে আমার ২০০ জন শুভাকাঙ্ক্ষী ভাই-বন্ধু প্রয়োজন। যারা ঢাকা-১৮ আসনের ভোটারদের থেকে সমর্থন নিয়ে আসবেন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়