শিরোনাম
◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব প্রস্তুতি সম্পন্ন, কুমিল্লা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪৭ হাজার

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : এ বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে এক লাখ ৪৭ হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৯৫০ জন ও ছাত্রী ৮৮ হাজার ৬২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর ছয় জেলার ২৭৭ কেন্দ্রে এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। যার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী আছে ৩২ হাজার ৬৫৬ জন। এবার ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী ২৯ হাজার ১১২ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ১০০ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৫১৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: শামছুল ইসলাম জানান, ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকল কেন্দ্রে সিসিটিভি লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক আগেই পত্র দিয়ে কেন্দ্র সচিবদের বিষয়টি জানিয়েছি মনিটরিং করছি। বিভিন্ন নীতিমালার কারণে এ বছর এসএসসি পরীক্ষার্থীরা আতঙ্কে আছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা আতঙ্কিত হবার কোনো কারণ দেখছি না। উল্লেখ্য, আগামীকাল ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সারাদেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়