শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাউশির জরুরি নির্দেশনা

বাসস।। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরের মধ্যে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।

মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং এর ব্যবহারিক গুরুত্ব সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপন করতে হবে।

গবেষণালব্ধ এই জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঠিক কীভাবে ভূমিকা রাখতে পারে, তা যাচাই করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গবেষণার সারসংক্ষেপ আগামী ১৮ জানুয়ারি রবিবারের মধ্যে সফট কপিসহ (নিকোশ ফন্ট) ই-মেইলে ([email protected]) অধিদপ্তরের প্রশিক্ষণ শাখায় পাঠাতে বলা হয়েছে। প্রেজেন্টেশনের সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির ফলাফল ও এর প্রায়োগিক দিকগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতেই এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানায় মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়