শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের নতুন কর্মসূচির ঘোষণা, ছাড়লেন সায়েন্সল্যাব-টেকনিক্যাল মোড়

প্রায় ৫ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে সরে যান তারা।

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষেও জড়ান তারা। ভাঙচুর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
 
দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন।
 
এদিকে অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থেকে সড়কে নষ্ট হয়েছে জরুরি পণ্য।
 
 শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
 
সবশেষে গেল বছরের ডিসেম্বর মাসে একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়