শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিজানুর রহমান আজহারী জাবির তরুণ শিক্ষার্থীদের যে ৮ পরামর্শ দিলেন

‎বিশিষ্ট ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের আধুনিক সমাজে ইসলামী জীবন যাপনে আটটি পরামর্শ দিয়েছেন। ‎বুধবার (১৪ জানুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভিত্তিক সংগঠন পাঠশালার আয়োজনে এক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরামর্শ দেন।

‎সেমিনারে তিনি আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিক-নির্দেশনা দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৫ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎মিজানুর রহমান আজহারী বলেন, একজন মুসলিম দাবি করা ব্যক্তিকে অবশ্যই ইসলামের বিধানসমূহকে একটি প্যাকেজ হিসেবে গ্রহণ করতে হবে। মুসলিম হিসেবে নিজের সুবিধা মতো ইসলামের বিধানসমূহ কাটছাট করার কোনো সুযোগ নেই।

‎এসময় তিনি আধুনিক যুগে দৈনন্দিন ইসলামী বিধানসমূহ মেনে জীবনযাপনে তিনি শিক্ষার্থীদের মোট ৮টি পরামর্শ দেন—সেগুলো হলো: সকল হারামকে না বলা, প্রোডাকটিভ দিন শুরুর জন্য ফজরের পর না ঘুমানো, ফিতরাতে ওপর অটল থাকা, সবক্ষেত্রে শালীনতা অবলম্বন করা, সর্বাবস্থায় আশাবাদী থাকা, কোনো কিছুতে অভিযোগকারী না হয়ে আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করা, কোন কিছুতে নিজের সর্বোচ্চ চেষ্টার করা ও আল্লাহর প্রতি তায়াক্কুল থাকা, এছাড়া সর্বোপরি একজন মুসলিম হিসেবে গোটা মুসলিম উম্মাহ'র সার্বিক কল্যাণে ভূমিকা রাখা এবং তদনুসারে কর্মপরিকল্পনা নির্ধারণ করা।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে ম রাশিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়