শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তায় মাউশির কঠোর নির্দেশনা

দেশজুড়ে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে 'ফায়ার ড্রিল' আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) মাউশি থেকে এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠির আলোকে মাউশি এই সতর্কতা জারি করেছে।

মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোকে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বিরতিতে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে ফায়ার ড্রিল বা মহড়া আয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার এবং আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণের যেমন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার উপযোগিতা নিয়মিত পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়