শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে: প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা 

আরমান কবীরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্তলালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ করা। এছাড়াও শিশুকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করব পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ পাঠ্যক্রমের মাধ্যমে। 

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুনগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে। 

তিনি বলেন, শিক্ষার পরিবেশটা যেন আনন্দদায়ক হয়। সেটা শিশু পড়ে যেন আনন্দ পায়। একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে স্বপ্ন শিখাতে হবে। সে যেন স্বপ্ন দেখতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে কেন পড়বে তার একটা স্বপ্ন থাকা দরকার। ফলে শিশুকে স্বপ্ন দেখানো টা খুবই গুরুত্বপূর্ণ। একটি শিশুকে সব সময়ই আমিও পারি এই সাহসটা জাগ্রত করতে হবে।

তিনি আরো বলেন অনুষ্ঠানে শিক্ষকদের প্রশ্ন পড়বে যেটা জানতে পারলাম এতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীসহ সব কিছুরই সমস্যা চিহ্নিত করছি।আগামীতে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।  
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্তলালয়ের সচিব আবু তাহের মো:মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আজমুল হক এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নৃর মো,শামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়