শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট সামনে রেখে ৪ দিন বিকাশ-নগদ-রকেট লেনদেনে কড়াকড়ি, সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৯৬ ঘণ্টা (৪ দিন) মোবাইল ব্যাংকিং সেবায় (এমএফএস) লেনদেনে সীমারেখা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে নগদ, বিকাশ ও রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। সেই সঙ্গে একদিনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংক ফান্ড ট্রান্সফারের (আইবিএফটি) মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিক হিসাবের সীমা নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে পি-টু-পি লেনদেনে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন উল্লেখিত সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে।

সার্কুলারে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ ক্ষেত্রে উল্লেখিত সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

এছাড়াও নির্বাচন ঘিরে এই ৪ দিনে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটির মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও সার্কুলারে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়