শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যাংকার দায়িত্ব পালন করবেন, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে এ নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারদের নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে 'পোস্টাল ব্যালট বিডি' অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হলো। 

ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে। পোস্টালে ব্যালটে নিবন্ধিতদের ঠিকানায় আগাম ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। দেশের ভোটারদের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে ব্যালট ফেরত পাঠাতে হবে। তা না করলে সেই ভোট বাতিল হবে। সব পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়