শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঞ্ছারামপুরে মামা-ভাগনির প্রেমের বিয়ে, একসাথে আত্মহত্যা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রেমের বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী কেড়ির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে, সোমবার রাতে উপজেলা সদরের এই ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী স্ত্রী শাহিনুর (১৯)।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুর এর আপন খালার স্বামী সুজন। আর সুজনের ছোট ভাই সিয়াম। সম্পর্কে মামা সিয়ামের সাথে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬/৭ মাস পূর্বে পরিবারের অজান্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সিয়াম তার স্ত্রী শাহিনূর ও মাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শাহিনুর এবং সিয়াম সম্পর্কে মামা-ভাগ্নি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিবাহ মেনে নিতে পারেনি। এনিয়ে দুই পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে সোমবার সিয়াম ও শাহিনূর চালে দেওয়ার কেড়ি পোকার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন দুজনকে চিকিৎসার জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে  শাহিনুর মৃত্যু বরন করে এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ  হাসপাতালে সিয়াম মৃত্যুবরণ করেন ।

[৫] বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্ত সহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়