শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম স্থানে আছে। ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস ভবনে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন।

সিপিআই অনুযায়ী, দুর্নীতির মাত্রাকে শূন্য থেকে একশ স্কেলে নির্ধারণ করা হয়। এ পদ্ধতিতে ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন ধরা হয়।

সূচকে ২০২৫ সালে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪, যা আগের বছরের ২৩ স্কোরের তুলনায় এক পয়েন্ট বেশি। তবে পয়েন্ট বাড়লেও দেশের বৈশ্বিক র‍্যাঙ্কিং একধাপ অবনমন হয়েছে।

ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। আমাদের স্কোর খুবই হতাশাজনক।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বলেছে, সিপিআই সূচক বিশ্বের দুর্নীতির চিত্রকে সামনে আনে। এটি দেখায়, কোন দেশ উন্নতি করছে, কোন দেশ অবনতির পথে, বা কোন দেশ অপরিবর্তিত। এছাড়াও এটি বিশ্ব, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দুর্নীতির ধারা ও প্রভাবকগুলোকে তুলে ধরে।

২০২৫ সালের সিপিআই অনুযায়ী ১৮২টি দেশ ও অঞ্চলের সরকারি খাতের দুর্নীতির স্তর অনুযায়ী র‍্যাঙ্কিং করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়