শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন উপকূলে চিংড়ির রেণু পোনার তীব্র সংকট, বিপাকে ফকিরহাটের লক্ষাধিক মানুষের জীবিকা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলে নিষিদ্ধ নেটজাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। এভাবে একটি চিংড়ির রেণু আহরণ করতে ২০০টি অন্য জাতের মাছে পোনা ধ্বংস হচ্ছে। এতে দিন দিন কমছে বনের মৎস্যসম্পদ। সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের অভ্যন্তরে সব মাছের রেণু আহরণ নিষিদ্ধ। সরকারি এই আদেশ অমান্য করে প্রকাশ্যেই নেটজাল দিয়ে বাগেরহাটের মোংলার পশুর নদী ও আশপাশের বনের ভেতরে আহরণ করা হচ্ছে বাগদা, গলদাসহ বিভিন্ন মাছের পোনা। তবে, আহরণের পর দুই ধরনের চিংড়ির রেণু আলাদা রেখে বাকি রেণু ফেলে দেয়া হয়। এতে গণহারে অন্যান্য মাছের রেণুপোনা ও জলজ কিছু প্রাণীর লার্ভাও ধ্বংস হচ্ছে।

দ্রুত রেণুপোনা আহরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আহ্বায়ক শেখ নুর আলম।
তিনি বলেন, বন বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ ও প্রশাসনের নাকের ডগায় দিয়ে শত শত নৌকায় চিংড়ির পোনার আহরণ চলছে নিষিদ্ধ নেট জাল ফেলে। এক প্রকার অসাধু ব্যবসায়ী মুনাফার স্বার্থে এমনটা করছেন। তারা একটি চিংড়ির রেণু আহরণ করতে গিয়ে ২০০টি অন্য জাতের মাছের পোনা তারা ধ্বংস করছেন। এতে একদিকে মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে, আন্যদিকে আমাদের মাছের ঘাটতি দেখা দিচ্ছে। এতে আমাদের পুষ্টিরও হানি হচ্ছে। এ ছাড়া এটা আমাদের জৈববৈচিত্র্যকেও নষ্ট করছে।

এ দিকে নিয়মিত অভিযানের কথা জানিয়ে মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, মোংলার পশুর নদী ও শ্যালা নদীর রামপালের অংশ থেকে শুরু করে হারবাড়িয়া পর্যন্ত আমাদের প্রতিনিয়ত অভিযান চলে। কোস্টগার্ড ও নৌবাহিনী এতে আমাদের সহায়তা করে। চিংড়িসহ সব ধরনের পোনা ধরা থেকে বিরত রাখতে সচেতনও করা হচ্ছে জেলেদের। বাগেরহাট কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা মো. তারেক আহমেদ জানান, পশুর চ্যানেলে সব ধরনের রেণু তোলা নিষিদ্ধ। গোপন তথ্যের প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।

মোংলার সুন্দরতলা, বিউটি মার্কেট ও চিলা বাজার এলাকায় প্রতিদিন ৮ থেকে ১০ কোটি টাকার অবৈধ বাগদা ও গলদা রেণু পোনা বেচাকেনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়