শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি কওমী মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ছাত্রের নাম মো. শওকত মোবারক ইশতিয়াক।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫টার দিকে সদর উপজেলার জেলা জামে মসজিদ সংলগ্ন মদীনাতুল উলূম কওমী মাদ্রাসা ও এতিমখানার হিফজুল বিভাগ থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইশতিয়াক সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের আবিদ চৌকিদার বাড়ির মো. শওকত ইমামের ছেলে। সে মাদ্রাসাটির হিফজুল বিভাগে আবাসিক থেকে পড়াশোনা করত।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলাধুলার সময় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বাইরে যায় ইশতিয়াক। তবে বিকাল ৫টায় সকল শিক্ষার্থী শ্রেণিকক্ষে ফিরে এলেও ইশতিয়াক ও তার এক সহপাঠী ইসরাফিল আর ফিরে আসেনি। পরে রাত ৮টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ইশতিয়াকের পরিবারকে জানায়।

খবর পেয়ে ইশতিয়াকের বাবা মো. শওকত ইমাম মাদ্রাসায় এসে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি রাত ১০টার দিকে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সন্তানের সন্ধান পেতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছেন ইশতিয়াকের পরিবার।

ইশতিয়াকের সন্ধান পেলে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে এই নম্বরে: ০১৮১৬০৪৫০৯৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়