শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দখল আর ভরাটের মহাউৎসব : তিন গ্রামের কৃষকরা বিপাকে, চান্দিনায় ভরপুর খালে হাঁটু পানি

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনা পৌরসভার প্রাণ কেন্দ্রের একটি খাল দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে তিন গ্রামের সব্জি সহ সকল ফসল পানিতে তলিয়ে প্রতি বছর আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা।

চান্দিনার রারিরচর, ছায়কোট ও হারং গ্রাম পর্যন্ত বিস্তৃত খালটির উভয় প্রান্ত মাটি ভরাট করে বাড়িঘর নির্মাণ করায় কৃষি জমির পানি বড় খালে গিয়ে পড়তে পারছে না। এতে রারিরচর, বিশ্বাস ও ছায়কোট গ্রামের ফসলী মাঠ একটু বৃষ্টি হলেই খাল পানিতে পূর্ণ হয়ে উপচে গিয়ে ফসলি মাঠ তলিয়ে আর্থিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফসল বাঁচাতে কৃষকরা জমির চারিদিকে বাঁধ নির্মাণ করে সেলু মেশিন দিয়ে পানি নিষ্কাশনের ফসল রক্ষার চেষ্টা করেও অনেক সময় ব্যর্থ হচ্ছেন তারা।

এ ব্যাপরে রারিরচর গ্রামের রমিজ মিয়া, আক্কাছ আলী সহ অনেকেই জানান,এ খালটি দখল ও ভরাট
হয়ে যাওয়ার কারণে এলাকার সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। সবার দাবী ও প্রত্যাশা দ্রুত খালটি পূন:খনন
ও দখল মুক্ত করা হোক।

এ ব্যাপারে জানতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক জানান, আমি নতুন এসেছি, বিষয়টি জানলাম, আমি ইউএনও স্যারের সাথে আলোচনা এবং পরিদর্শন করে কী করা যায় দেখে ব্যবস্থা নিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়