শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা : প্রায় ২২ মাস পর এই প্রথম কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভিডিওটি সোমবার (১৮ মে) যেকোনো সময়ের হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কয়েকজন যুবককে মিছিল করতে দেখা যায়। মিছিলে দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান চৌধুরীকে দেখা যায়।  তাই ধারণা করা হচ্ছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কোনো এক অংশে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটির সুনির্দিষ্ট স্থান ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি “বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। এছাড়াও কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর–এর ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারও ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিডিওটির সত্যতা ও মিছিলের স্থান শনাক্তে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, ভিডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। সচেতন মহল বলছে, জনমনে বিভ্রান্তি এড়াতে ঘটনার প্রকৃত তথ্য দ্রুত যাচাই করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাছেদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এবিষয়ে জানি না। আপনি জেলা ছাত্রদলকে ফোন দেন।"

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো." আব্দুল বারির কাছে জানতে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়