শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট জিয়া খাল খননের মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। আগে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছায় জিয়ার খাল, মুসার খাল খনন কর্মসূচি করি। খাল খননের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা এটা তার পরিকল্পনার অংশ ছিল। এক খাল সঙ্গে আরেক খালের সংযোগ, খালের সঙ্গে নদীর যে সংযোগ, জলাবদ্ধতা দূর করণ এটাও ছিল তার কর্মসূচির একটা অংশ।

শনিবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। এ সময় ১২৫১ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবে লক্ষ্মীপুরের ১২৫১ পরিবার। “প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তা পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরছেন এবং বাস্তবায়ন করছেন। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড”। সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর জন্য এটি একটি সহায়ক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। পরে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় হয়ে টাকার মেসেজ পৌঁছে যায়। এতে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়