শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ৫৮৭ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন ড. মোশাররফ 

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালমারী ও নসুরুদ্দি গ্রামে ৫৮৭টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

বীর মুক্তিযোদ্ধা ড. মোশাররফ হোসেন এমপি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির সরকার এই উদ্যোগ নিয়েছে।ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সহায়তা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন বলেও জানান তারা।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এর আগে চাঁদপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়