শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : ​জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল বিন্যাফৈর বাজারের ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই নাশকতার ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিন্যাফৈর বাজারে ২ নং ওয়ার্ড বিএনপির এই কার্যালয়টি স্থাপন করা হয়। সেখান থেকেই ওয়ার্ডের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কার্যালয়ে থাকা​শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিতে আগুন দেয়।ভেতরে থাকা আসবাবপত্র, টেবিল ও ধানের শীষের বিভিন্ন ম্যুরাল পুড়িয়ে ফেলে। পুরো কার্যালয়টি ভস্মীভূত করার উদ্দেশ্যে ঘরের চারপাশের বেড়ায় ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরদিন শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

​পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা বিএনপির বিজয় মেনে নিতে পারছে না এবং যাদের রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে, তারাই এই কাপুরুষোচিত কাজ করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

​সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।  "তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়