শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে অবৈধ আফ্রিকান মাগুর মাছের হ্যাচারিতে অভিযান ৩০ মন মাছ জব্দ, জরিমানা আদায়

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা এর বাঁধাল গ্রামে একটি বসতবাড়িতে গড়ে তোলা অবৈধ মাছের হ্যাচারিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ মন বিদেশি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হ্যাচারি মালিককে জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে কচুয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাঁধাল গ্রামের একটি বসতবাড়িতে অবৈধভাবে বিদেশি আফ্রিকান মাগুর মাছের হ্যাচারি পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হ্যাচারি থেকে প্রায় ৩০ মন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত হ্যাচারি মালিক হান্নান হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত মাছগুলোতে লবণ প্রয়োগ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ পুলিশ এর কচুয়া থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মণ্ডল উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধভাবে চাষ ও বাজারজাতকরণ করা নিষিদ্ধ মাছের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ আফ্রিকান মাগুর মাছ মানবদেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এর উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়